বান্দরবানে উন্নয়ণমূলক কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ২১:১৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২১:১৪

বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানের বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর উদ্যোগে থানচি উপজেলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাসস্ট্যান্ড এলাকায় পানি সমস্যা নিরসন ও সরবারহ নিশ্চিত করার লক্ষ্যে ২০ লাখ টাকা ব্যয়ে জিএফএসের উদ্বোধন করেন। পরে থানচি উপজেলাধীন দূর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে ৩০ লাখ টাকা ব্যয়ে ৮টি দেশি ইঞ্জিন চালিত নৌকা বিতরণ করেন।  স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে  ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে থানচি পরিবার পরিকল্পনার স্টোর রুম কাম অফিসের উদ্বোধন করেন।

এছাড়াও স্থানীয় সরকার অধিদফতরের ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে থানচি উপজেলা সদরের চার তলা বিশিষ্ট ডরমেটরি ভবন নির্মাণ, সাত কোটি টাকা ব্যয়ে পাঁচ শ’ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল  নির্মাণ ও গণপূর্ত  বিভাগের তত্ত্বাবধানে ৯ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট থানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবি ব্যাটেলিয়েনের অধিনায়ক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার  সঞ্জিত কুমার রায় ,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো শফিউল আলম , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজসহ বিভিন্ন সরকারি বেসরকারি  প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে যানজট সৃষ্টি করছেন খালেদা: সেতুমন্ত্রী

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম