স্কুলছাত্রী চাঁদনী আত্মহনন: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২৩:৩১

গ্রেফতার তিন জন স্কুলছাত্রী শামছুর নাহার চাঁদনী আত্মহনন মামলার প্রধান আসামি শুভসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ন’কাঠী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন শামীম হাসান শুভ, তার বাবা শাহ আলম ও মা জাকিয়া বেগম।

আলোচিত এই হত্যা মামলার ৫ আসামির মধ্যে এই তিন জনসহ চার জনকে গ্রেফতার করা হলো। এর আগে এ মামলায় মাফিয়া কবির ওরফে মাফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছিল।

শনিবার রাত ১০টায় খুলনা সদর থানায় প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের ডেপুটি পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আরেফ এ তথ্য জানান।

তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশের তিনটি চৌকষ টিম অভিযান চালিয়ে শনিবার রাত সোয়া ৮টার দিকে তাদের গ্রেফতার করে।

ডিসি আব্দুল্লাহ আরেফ বলেন, মিডিয়ার চাপে নয়, নৈতিকতার দিক দিয়ে মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় এদেরকে গ্রেফতার করা সহজ হয়।

গত ১৩ অক্টোবর রাতে বখাটে শুভর অত্যাচার থেকে রক্ষা পেতে খুলনার সরকারি করনেশন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী আত্মহত্যা করে। এ ঘটনায় চাঁদনীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় একটি মামলা করেন। মামলায় শুভ এবং তার বাবা শাহ আলম, মা জাকিয়া বেগম, বন্ধু হাসিব ও সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী মাফিয়া বেগমকে আসামি করা হয়। ১৪ অক্টোবর রাতে মাফিয়া বেগমকে গ্রেফতার করা হয়। আসামি হাসিব এখনও পলাতক রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের