নরসিংদীর শিবপুরের খৈনকুট গ্রামে মোবাইল চুরির অভিযোগে কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টায় কিশোরীর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় কিশোরীর চাচী বিউটি আক্তারকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ সাত জনকে আসামি করা হয়েছে। নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজোয়ান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিজা শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। স্বজনদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে মেয়েটিকে বাড়ি থেকে ধরে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পুলিশ বলছে, চুরির অপবাদ সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।
আরও পড়তে পারেন: দগ্ধ কিশোরীর মৃত্যু: স্বজনদের দাবি হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা








