নাসিরনগরে হামলার একবছর: দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা- স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৭:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৮:০৭

 

নাসিরনগরে হামলার বছরপূর্তি: দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  হামলা ঘটনার একবছর পূর্তি আজ  (৩০ অক্টোবর)। এ উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।  

গত বছরের এই দিনে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে নাসিরনগর উপজেলা সদরে পৃথক দুটি ইসলামী সংগঠন প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে একদল লোক লাঠিসোটা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।

এঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  ওই সময় তারা দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এদিকে নাসিরনগরে হামলা ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আজ (সোমবার) দুপুরে  উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দুপুরে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্রদেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব, প্রেস ক্লাব সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা সুজিত কুমার চক্রবর্তীসহ সংগঠনের নেতারা।

নাসিরনগরে হামলার বছরপূর্তি: দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি  বক্তারা বলেন, ঘটনার একবছর পার হলেও এ পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেফতার হয়নি। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি  প্রদান করেন। এসময় তারা নাসিরনগরে হামলা ঘটনার নায়কদের অবিলম্বে গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, আমরা স্মারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে যাবে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, হিন্দু সম্প্রদায়ের নেতাদের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে দেওয়া স্মারকলিপি পেয়েছি।  আমরা সেটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করবো।

এক প্রশ্নের জবাবে ওসি আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন,‘নাসিরনগরে হামলা ঘটনার মামলা যেন সঠিকভাবে তদন্ত হয়, সেই চেষ্টা করা হচ্ছে।  যারা দোষী নয় তারা বাদ যাবে। যারা জড়িত কিন্তু এখনও গ্রেফতার হয়নি, তাদের আইনের আওতায় আনা হবে।  মামলাটির যাতে সঠিক বিচার হয়, দোষীদের সাজা হয়,এ জন্যে আমরা মামলা প্রস্তুত করছি। দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবো।’

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান