সোনারগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৭, ০১:৩২আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০১:৩২

সোনারগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় নিখোঁজের তিন দিন পর শামীম (২৭) নামে এক  যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুরে যুবকের বাড়ির পাশের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোরশেদ আলম বলেন, ‘ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবির পর লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শামীমের বড়  ভাই শাহিন মিয়া জানান, তিন দিন আগে তার ভাই শামীম মিয়া নিখোঁজ হয়। সম্প্রতি সে সুখেরটেক এলাকার শাহিনা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে বিয়ে করে। শনিবার শাহিনার শাশুড়ি ও ওই এলাকার লোকজন তাদের বাড়িতে এসে শামীম ও শাহিনাকে খোঁজ করে যায়। শামীম বাড়িতে ছিল না তখন। পরে ওই দিন বিকালে দ্বিতীয় দফায় বাড়িতে এসে হুমকি দিয়ে যায় শাহিনার শ্বশুর বাড়ির লোকজন। এর পরদিন থেকে আমার ভাই নিখোঁজ হয়। তিনদিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের বাঁশ বাগানে গলায় রশি পেঁচানো লাশ পাওয়া যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের