শিশুরা শিক্ষিত হলে দেশের দারিদ্র্য হ্রাস পাবে: চুমকি

গাজীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ০২:৪৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৩:১১
image

শিশুরা শিক্ষিত হলে দেশের দারিদ্রতা হ্রাস পাবে: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলাদেশের শিশুরা শিক্ষিত হলে দেশের দারিদ্র্য হ্রাস পাবে। আর দারিদ্র্য হ্রাস পেলে দেশ উন্নত হবে। শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূণঃনির্মান ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চুমকি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।  প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।’।

দক্ষিণসোম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম.এ জলিল স্বপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক কে.বি.এম মফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, শিক্ষা অফিসার সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সিজু ও যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ