প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৬:১৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৬:২০

গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী পান্না খানম ও তন্নী খানম। কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মো. সিরাজ মিয়ার মেয়ে স্থানীয় করফা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তন্নী খানমের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার অমৃত নগরের এক যুবকের ঠিক হয়।

অন্যদিকে, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. আবুল হোসেন মোল্যার মেয়ে স্থানীয় তিলছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোসা. পান্না খানমের সঙ্গে পুলিশ সদস্য পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। দুইটি বিয়েই সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মাঈন উদ্দিন ওই দুই বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। তারা স্কুলছাত্রী তন্নী ও পান্নার অভিভাবকের কাছ থেকে এ ব্যাপারে মুচেলেকা নেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী