মৌলভীবাজারে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২০:৪১আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:৪৯

আদালত

মৌলভীবাজারে ৮ বছর বয়সী আপন ভাতিজা তাজুল ইসলাম ওরফে তাজু মিয়াকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি চান মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (পিপি) কৃপাসিন্ধু দাশ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত চান মিয়া কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজা তাজুল ইসলামকে স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেন চান মিয়া। এ ঘটনায় ওই দিনই তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ ৯ বছর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চান মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন আদালত।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম