খুলনায় চেক জালিয়াতির মামলায় পাট ব্যবসায়ীর বিরুদ্ধে পরোয়ানা

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২১:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:২৯

আদালত

চেক জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় খুলনার দৌলতপুরের মেসার্স অনিক জুট ইন্টারন্যাশনালের মালিক এস এম নুরুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৭ নভেম্বর) খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই আদালতের বেঞ্চ সহকারী শেখ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এস এম নুরুল হক দৌলতপুর পাবলার কবি ফারুক একাডেমী রোডের মৃত আলহাজ্ব ইমাম আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি শেখ জাকির হোসেন বলেন, আজ (মঙ্গলবার) মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার আসামি এস এম নুরুল হকের আইনজীবী আদালতে সময় প্রার্থনা করেন। আদালত তা নামঞ্জুর করে এস এম নুরুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দৌলতপুরের আঞ্জুমান রোডের বাসিন্দা ও মেসার্স বিএম জুট গার্ডেনের মালিক শেখ ফেরদৌস আহম্মেদের দায়ের করা চেক জালিয়াতির মামলায় আদালত এ আদেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আল আমিন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ জুন ফেরদৌস আহমেদের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার চান এস এম নুরুল হক। ফেরদৌস আহমেদ সোনালী ব্যাংকের দৌলতপুর কলেজ রোড শাখা থেকে ৪৫ লাখ টাকার চেক তুলে তা এস এম নুরুল হককে দেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় একই বছরের ৭ জুলাই এস এম নুরুল হককে লিগ্যাল নোটিশ পাঠান ফেরদৌস আহমেদ। কিন্তু তাতে কোনও সাড়া দেননি এস এম নুরুল হক। এতে ১৬ আগস্ট ফেরদৌস আহমেদ খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালত ‘গ’ অঞ্চলে এন.আই অ্যাক্টের ১৩৮ ধারায় নুরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন (২৯২সি/১৬)। এ মামলা বিচারের জন্য যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতে পাঠানো হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান