ভেলায় চড়ে বাংলাদেশে ৫২ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:৩৩

ভেলায় চড়ে বাংলাদেশে ৫২ রোহিঙ্গা (ছবি- প্রতিনিধি)

বাঁশের ভেলায় চড়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ৫২ রোহিঙ্গা। বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে তারা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে প্রবেশ করেন। টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ২২ জন শিশু, ১৭ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। তারা সবাই মিয়ানমারের বুশিডং (বুথেডং) এলাকার বাসিন্দা।

অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানান, বুধবার ভোর ৪টার দিকে বাঁশের ভেলায় করে মিয়ানমারের ডংখালীর চর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তারা। শেষমেশ সকাল ৯টার দিকে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে প্রবেশ করেন।

তারা আরও জানান, গত বেশ কিছু দিন ধরে বুশিডংয়ের হাইন পাড়া গ্রাম ঘিরে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। ঘর থেকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না ওই গ্রামের বাসিন্দাদের। ফলে আটকে পড়া রোহিঙ্গাদের না খেয়ে মরার অবস্থা। জীবন বাঁচাতে ১০ দিন আগে গোপনে বাড়িঘর ছেড়ে পালান ওই গ্রামের শতাধিক রোহিঙ্গা। তারা মিয়ানমার সীমান্তের দংখালি চর নামক এলাকায় অবস্থান করে বাংলাদেশের প্রবেশের অপেক্ষা করেন। কিন্তু নৌকা না পেয়ে শেষমেশ প্লাস্টিকের জারিকেন দিয়ে একটি বাঁশের ভেলা তৈরি করেন এবং ওই ভেলায় চড়ে বুধবার ভোররাতে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। দংখালি চরে এখনও অর্ধ-শতাধিক রোহিঙ্গা বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, টেকনাফের নাফ নদীতে প্রশাসনের কড়াকড়ি থাকায় নৌকা নিয়ে রোহিঙ্গাদের পারাপার অনেকটা কমে এসেছে। একারণে নৌকা না পেয়ে বাধ্য হয়ে পানি ট্যাংক ও বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।

কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, ৫২ রোহিঙ্গাকে শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ায় রাখা হয়। সেখান থেকে তাদের শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে। এর আগেও প্রায় অর্ধ-শতাধিকের বেশি রোহিঙ্গা জারিকেন নিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের