‘রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাজার শয্যার হাসপাতাল হবে’

রাজশাহী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২০:১৩

মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব (ছবি: প্রতিনিধি) রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, ‘চিকিৎসা খাতে একটি পরিপূর্ণ গবেষণামূলক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ বিশ্ববিদ্যালয় হবে মেধাবী ও স্বচ্ছচিন্তার গবেষকদের জন্য। আন্তর্জাতিক মানের নার্স তৈরির জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নার্সিং ইনস্টিটিউট এবং এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল থাকবে।’

বুধবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে ‘কেমন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর সরকারি-বেসরকারি মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে এতে মতবিনিময় হয়। সেখানে উপাচার্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের দেখান। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে সনাতন পদ্ধতির পরিবর্তে ক্রেডিট সিস্টেম এবং সিজিপিএ পদ্ধতি চালু করা হবে। বাংলাদেশের মেডিক্যাল শিক্ষায় জেরিয়াটিকস মেডিসিন সার্জারি, পেলিয়াটিভ কেয়ার, মেডিক্যাল ইনফরমেটিকস ইত্যাদি আন্তর্জাতিক মানের উচ্চতর কোর্স নেই, এখানে এসব কোর্সে উচ্চতর শিক্ষাদান চালু করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি টিএসসিসি এবং তিনটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র মিলনায়তন থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব।

বুধবার দুপুরে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মির্জা কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. লুৎফর রহমান বক্তব্য রাখেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম