হিলিতে ইটভাটা সিলগালা

হিলি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ২৩:৫১আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দিনাজপুরের হিলিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে আইপি নামের এক ইটভাটার সমস্ত ইট গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটাটি সিলগালা করে দেওয়া হয়। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় হিলির জালালপুরে ওই ইটভাটায় অভিযান চালান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুকরিয়া পারভীন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার মনজেল হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজেল হোসেন জানান, অভিযানকালে তারা ইটভাটার কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভাটার ইটগুলো পানি দিয়ে ভিজিয়ে ও তার ওপর বুলডোজার চালিয়ে ইটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অফিস সুপার জানান, তারা লাইসেন্সের সব শর্ত মেনে সংশ্লিষ্ট দফতরে আবেদন করে যদি অনুমতি মেলে তবেই সেখানে ইটভাটা চালাতে পারবে। বর্তমানে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এসময় সেখানে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের