বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে: বনমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ০৫:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৫:৫৭

পিরোজপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠাই হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে। এ রাষ্ট্রে আমরা সবাই সুখে-শান্তিতে একসঙ্গে অবস্থান করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারও বাংলাদেশকে সব ধর্মের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’
বুধবার (৮ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের ১২৬তম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বনমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ‘মানুষের সেবা করাই সৃষ্টিকর্তার সেবা। শ্রী গুরু সংঘ ভক্তদের মাঝে যে কথা প্রচার করে, তার সার কথা আমাদের সব ধর্মেই রয়েছে। আমাদের রাষ্ট্রের মূলনীতিতেও এ বক্তব্য সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীও দেশের সব মসজিদ, মন্দির, বৌদ্ধ মন্দির, গির্জায় সহায়তা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এসব সুযোগ-সুবিধা অব্যহত থাকবে। তাই প্রধানমন্ত্রীর জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত যেন তিনি নিরবচ্ছিন্নভাবে নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারেন।’
শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীর সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের