নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ, একের পর এক দুর্ঘটনা

নেত্রকোনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ০৫:৩৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০৫:৩৬

নেত্রকোনা কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নেত্রকোনা শহরের আখড়ামোড় এলাকায় সোনালী ব্যাংকের ছয় তলা ভবন নির্মাণ করা হচ্ছে। গত দুই বছর ধরে এভাবে কাজ চলাকালে ভবন থেকে ইঁট, বাঁশ, সুড়কি, কাঠ, রড পড়ে অন্তত ১২ জন হয়েছেন। সর্বশেষ, গত বৃহস্পতিবার ভবনের ওপর থেকে সুড়কি ও বাঁশ পড়ে যমুনা সরকার (১৬) নামের এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের উকিলপাড়া আখড়ামোড় এলাকায় সোনালী ব্যাংক লিমিটেডের জেলার প্রধান কার্যালয় নির্মাণকাজ চলছে। প্রতিষ্ঠানটির নিজস্ব জায়গায় পাঁচ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ছয় তলা এই ভবনের কাজ দুই বছর আগে শুরু হয়। ভবনের সামনে শহরের প্রধান সড়ক ছাড়া আশপাশে বাসাবাড়ি রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই নির্মাণকাজ শুরু করে।

কাজ শুরুর আট মাস পর ভবনের ওপর থেকে ইট-সুড়কি পড়ে পাশের বাসার সাত বছরের এক শিশু আহত হয়। স্থানীয়রা এ নিয়ে ঠিকাদার পঙ্কজ সরকারকে বারবার বলার পরও তিনি নিরাপত্তা ব্যবস্থা নেননি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ছয় তলার ওপর থেকে সুড়কি ও বাঁশ পড়ে পাশের বাসার যমুনা সরকার নামের এক গৃহকর্মী গুরুতর আহত হন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাসার মালিক রাজন ভদ্রের বড় ভাই নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টিটু রায় বলেন, ‘মেয়েটি মাথায় বেশ আঘাত পেয়েছে। কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়েছে।’

রাজনের প্রতিবেশী কামরুল ইসলাম বলেন, ঘন বসতি এলাকায় ভবন নির্মাণের সময় যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কাজ করা হয় ওই ভবন তৈরিতে তা মানা হয়নি। গত দেড় বছরে ভবনটির ওপর থেকে ইট, সুড়কি, লোহা, বাঁশ, কাঠ ইত্যাদি পড়ে অন্তত ১২ জন ছোট বড় দুর্ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি বারবার বলার পরও ঠিকাদার পঙ্কজ বাবু গুরুত্ব দেননি।

জানতে চাইলে পঙ্কজ সরকার বলেন, ‘নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আর দুর্ঘটনায় আহত ওই মেয়েটিকে আমি হাসপাতালে দেখে আসার জন্য লোক পাঠিয়েছিলাম।’ আশপাশের বাসার লোকজন বারবার বলার পরও কেন বিষয়টি নজরে নেননি- এ কথা জিজ্ঞাস করলে তিনি বলেন, ভাই আমি এখন কিছু শুনতে পাচ্ছি না।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক