বান্দরবানে এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৪:১৩আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:১৭

এম এন লারমার মৃত্যুতে শোকর‌্যালি

বান্দরবানের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র লারমার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল আটটায় কালো ব্যাজ পড়ে শোকর‌্যালি কর্মসূচি পালন করেছে জেএসএস।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যমপাড়ার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে এম এন লারমাকে স্মরণ করে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য এবং জনসংহতি সমিতর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, জেএসএস নেতা চিং হ্লা মং চাক, জলি মং মারমা, বান্দরবান জেএসএস-এর জেলা সভাপতি উছোমং।

উল্লেখ্য, এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৮৩ সালে ১০ নভেম্বর আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম