‘যারা গ্রেনেড হামলা চালিয়েছিল, তাদের মুখে ক্ষমার কথা হাস্যকর’

জামালপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৬:০৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৬:০৬

জামালপুরে ওবায়দুল কাদের

‘যারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তাদের মুখে ক্ষমার কথা হাস্যকর। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাই খালেদা জিয়ার ক্ষমার নমুনা।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (১০ নভেম্বর) এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের জবাবে শুক্রবার দুপুরে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় এ কথা বলেন তিনি।   

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, আবার কখনও সহায়ক সরকারের কথা বলে। আসলে বিএনপি কী চায়, তা তারা নিজেরাই জানে না।’

তিনি আরও বলেন, ‘দেশকে ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে।’ একানব্বইয়ের মতো বিজয় এসেছে ভেবে আগে-ভাগেই আওয়ামী লীগ কর্মীদের ভোটকেন্দ্র না ছাড়তে নেতা-কর্মীদের সতর্ক করেছেন তিনি।

পথসভা শেষে জামালপুর-মাদারগঞ্জ সড়কের তিনটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজমের মাতা মরহুম নূরুন নাহার বেগমের জন্য অনুষ্ঠিত দোয়া ও চেহলাম অনুষ্ঠানে অংশ নেন সবাই।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম