সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৪, ২৩:৪৫আপডেট : ০৭ মে ২০২৪, ২৩:৪৫

ক্রিকেটার সাকিব আল হাসানকে সামনে থেকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলার মার্কেটের ওপর থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। তার নাম জাহিদ হোসেন নিরব (১৩)। সে সপ্তম শ্রেণির ছাত্র। আহত ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৌড়পুরা বাজারে ঘটনাটি ঘটে।

আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।  পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুটির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। সে আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে। সে শঙ্কামুক্ত নয়।

শিশুটির মামা আরমান হোসেন রনি বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান দৌড়পুরা বাজারে একটি কসমেটিকস দোকানের উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তাকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমায়। জাহিদও সেখানে যায় তাকে সামনে থেকে একনজর দেখার জন্য। পরে ভিড়ের কারণে সে ওই মার্কেটের দ্বিতীয় তলার ছাদে উঠে অনেকের সঙ্গে। সেখানেও ছিল অনেক ভিড়। আর ওই ছাদের পাশ দিয়ে ছিল হাই ভোল্টের বিদুৎতের তার। সেখানে ধাক্কাধাক্কিতে অসাবধানতাবসত তারের সঙ্গে বিদুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে গিয়ে আহত হয়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দৌড়পুরা বাজারের পাশে খাগাইশ গ্রামের সৌদি প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে জাহিদ। এক ভাই দুই বোনের মধ্যে সে বড়।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জাহিদ নামে শিশুটি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।  

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম