নকল ধরলেন জেলা প্রশাসক, শিক্ষকসহ পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:১৮

পাঁচ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে নকল ধরলেন জেলা প্রশাসক। এ ঘটনায় একজন শিক্ষকসহ পাঁচ জন জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন মঙ্গলবার (১৪ নভেম্বর) হরিণাকুন্ডু উপজেলায় বিভিন্ন কর্মসূচি উপলক্ষে ভ্রমণকালে আকস্মিক হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন। পরিদর্শনকালে একটি কক্ষে সন্দেহের ভিত্তিতে কয়েকজন পরীক্ষার্থীর পকেট চেক করার নির্দেশনা দেন।  তখন পাঁচ জন পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়া যায়। তাৎক্ষণিক অনিয়ম ও অসদুপায়ে সহায়তার জন্য একজন শিক্ষক ও নকলের দায়ে পাঁচ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক জাকির হোসেনের নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের তদারকিতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী