মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

পিরোজপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ০১:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০১:৪০

পিরোজপুর

পিরোজপুরে জেএসসি পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার সময় মোটরসাইকেলের ধাক্কায় হেলাল খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নাজিরপুর-পাটগাতী সড়কের মাটিভাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিরপুরের মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলাল খানের বাড়ি উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে।

নাজিরপুরের মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সকালে হেলাল খান তার জেএসসি পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে মাটিভাঙ্গা কৃষি ব্যাংকের সামনের সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় হেলাল খান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের