শিল্প-সংস্কৃতিতে অবদানে নরসিংদীতে ১০ জনকে সম্মাননা

নরসিংদী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০৫:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৫:০৫

সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও অতিথিরা নরসিংদী জেলায় শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ২০১৬-২০১৭’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

২০১৬ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন– কণ্ঠশিল্পী হুমায়ুন ফকির, যন্ত্র সংগীতে ফকির পিয়ার হোসেন, চারুকলায় শ্রী দিলীপ কর্মকার, নাট্যকলায় মো. শাহ আলম মিয়া ও যাত্রাশিল্পী মো. আব্দুল মজিদ।

২০১৭ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন– কণ্ঠশিল্পী মতিউর রহমান চৌধুরী, আবৃত্তিতে জহিরুল ইসলাম মৃধা, যাত্রায় মোছলেহ উদ্দিন বাচ্চু, চারুকলায় বিদ্যুত ভৌমিক ও নৃত্যকলায় মিনাক্ষী দাস।

এ উপলক্ষে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নরসিংদীর উপপরিচালক মো. লতাফত হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্য্য কান্ত দাস, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ার ও জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন।

গুণীজন সম্মাননা প্রদানের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য ও যাত্রাপালা পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীরা। এর আগে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের