খুলনা থেকে অপহরণের ৮ দিন পর সুন্দরবন থেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৭:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩৯

অপহরণের ৮ দিন পর উদ্ধার জ্যোতিষ

খুলনার কয়রা থেকে অপহৃত জ্যোতিষ প্রসাদ মাহাতোকে (৪৫) কে অপহরণের আট দিন পর গভীর সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে। কয়রা পুলিশের একটি বিশেষ দল শুক্রবার  (১৭ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে মহেশ্বরীপুর ইউনিয়নের কয়রা ফরেস্ট অফিসের আওতাধীন মটের খালের পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে ঢুকে যায়।

এসময় অপহরণকারীদের ফেলে যাওয়া কাঠের নৌকা থেকে অক্ষত অবস্থায় অপহৃত জ্যোতিষ প্রসাদ মাহাতোকে (৪৫) উদ্ধার করা হয়। তিনি কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের মৃত মতিলাল মাহাতোর পুত্র।

আটককৃত নৌকাটি পুলিশ হেফাজতে রয়েছে এবং অপরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।  

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ভোর রাতে জ্যোতিষ প্রসাদ মাহাতো ও তার ছোট ভাইকে নিজ বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দস্যুরা। এসময় ছোট ভাই ধীরেশ মাহতো পালাতে গেলে গুলিবিদ্ধ হন। এ অবস্থায় বড় ভাই জ্যোতিষ প্রসাদ মাহাতো নিয়ে দস্যুরা সুন্দরবনের দিকে চলে যায়। ধীরেশ মাহাতোকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম