রংপুর সফর স্থগিত করেছেন মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ২১:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২১:১৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার (১৯ নভেম্বর) রংপুর যাওয়ার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে স্থানীয় প্রশাসন থেকে সহায়তার কোনও আশ্বাস না পাওয়ায় এ সফর স্থগিত করেছেন তিনি। রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদুল ইসলাম মিজু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনের কাছ থেকে সহায়তার আশ্বাস না পাওয়ায় মির্জা ফখরুল রংপুরের ঠাকুরপাড়ায় আসার কর্মসূচি স্থগিত করেছেন।’

এর আগে শনিবার বিকালে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হবেন মির্জা ফখরুল।

ওই সময় শায়রুল কবির খান আরও বলেন, ‘মির্জা ফখরুলের সঙ্গে রংপুর জেলা বিএনপির নেতারাও ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেবেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির মহাসচিব।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম