তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৯:১৩আপডেট : ০২ মে ২০২৪, ২০:০৪

ততৃীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১১২টি উপজেলায় এক হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন।

বৃহস্পতিবার (২ মে) নির্বাচন কমিশনের সমন্বিত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ধাপে ৫টি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন। এ ধাপে চেয়ারম্যান পদে কোনও একক প্রার্থী নেই।

ভাইস চেয়ারম্যান পদে পিরোজপুরের ভান্ডারিয়া ও যশোরের অভয়নগর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রামের চন্দনাইশ, সুনামগঞ্জের ছাতক ও পিরোজপুরের ভান্ডারিয়ায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১০ জন করে মনোনয়ন পত্র জমা দিয়েছে নওগাঁর রাণীগঞ্জ, রংপুরের গংগচড়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জে। ভাইস চেয়ারম্যান পদে বগুড়া সদরে সর্বোচ্চ ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পটুয়াখালী সদরে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তৃতীয় ধাপের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট হবে ২৯ মে।

আরও পড়ুন:

তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের তফসিল ঘোষণা

উপজেলা নির্বাচনে নতুন বিধিমালা, চেয়ারম্যান পদে জামানত বাড়লো ১০ গুণ

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি