চুয়াডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে নির্যাতনের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ০৪:৪৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০৪:৫০

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় ক্লাসে পড়া না পারার কারণে মাদ্রাসাছাত্রী জিনিয়া খাতুনকে (১১) ৫০ বার কান ধরে উঠবস ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষক শিরিনা খাতুনের বিরুদ্ধে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর  জিনিয়া খাতুন ওই মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে কার্পাসডাঙ্গা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। জিনিয়া উপজেলার জাহাজপোতা গ্রামের মৃত বাবলুর মেয়ে এবং কুড়ুলগাছি মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
নির্যাতনের শিকার ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে জিনিয়া খাতুন ক্লাসে পড়া না পারায় শিক্ষিকা শিরিনা খাতুন তাকে ৫০ বার কান ধরে উঠবস ও পিটিয়ে আহত  করে। এরপর জিনিয়া ভয়ে  মাদ্রাসা থেকে পালিয়ে কার্পাসডাঙ্গায় চলে যায়। পরে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেন।
কুড়ুলগাছি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুবায়ের রহমান বিষয়টি অস্বীকার করে জানান, ওই ছাত্রী মাদ্রাসা থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। তবে এর আগে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষিকা শিরিনা দু-একটা চড়থাপ্পড়ের ঘটনা ঘটতে পারে।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম