অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ০০:০৭আপডেট : ০৬ মে ২০২৪, ০০:০৭

টানা দুই ম্যাচ জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচেই বাংলাদেশ পেয়েছে সহজ জয়। তবে রবিবার দ্বিতীয় ম্যাচ জেতার পরও ঘাটতি খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রবিবার বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান হয়ে যায় জিম্বাবুয়ের স্কোর। তবে ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেলের জুটিতে সফরকারীরা ঘুরে দাঁড়ায়। তাতে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে পারে সফরকারীরা। অভিষিক্ত ক্যাম্পবেল ১ রানে জীবন পেয়ে করেন ২৪ বলে ৪৫ রান। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, ‘এখনও অনেক জায়গা রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। তারা (জিম্বাবুয়ে) মাঝের ওভারে দারুণ ব্যাটিং করেছে। এ জায়গায় আমাদের কাজ করতে হবে।’ 

১৩৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে একাধিকবার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী স্বাগতিকরা কখনও এগিয়ে যাচ্ছিল, কখনও বা পিছিয়ে পড়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘তামিম (তানজিদ) ও লিটন চল্লিশ ছাড়ানো জুটিতে দারুণ শুরু করে দিয়েছে। রান তাড়া করার পথে তাদের জুটি ভালো ভিত তৈরি করে দিয়েছিল। বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ না (ডিএলএস হিসাব করে খেলা)।’

 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম