অপরাধের তথ্য পেতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ বট’ চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ২২:২১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়া অপরাধের তথ্য পুলিশের কাছে দ্রুত পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজে ‘পুলিশ বট’ নামে নতুন একটি চ্যাট বট সেবা চালু করা হয়েছে। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা এটি তৈরি করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেজেনটেশনের মাধ্যমে এই সেবার খুঁটিনাটি তুলে ধরেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বাসুদেব চৌধুরী।

অ্যাপটি সম্পর্কে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বাংলাদেশে প্রথম এই ধরনের একটি প্রযুক্তি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজ ‘এসপি ব্রাহ্মণবাড়িয়া’ লিংকে যুক্ত হচ্ছে। এই লিংকের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশি সেবাসহ যেকোনও অপরাধের ধরন সম্পর্কে পুলিশকে খুব সহজেই জানাতে পারবেন। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলবে। পরে বাংলাদেশ পুলিশে এটি চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’ 

অনুষ্ঠানে জানানো হয়, ‘পুলিশ বট’ মূলত একটি চ্যাট বট, যার মাধ্যমে যে কেউ পুলিশকে যেকোনও তথ্য দিতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজের ‘মেসেজ’ অপশনে গেলেই দেখা মিলবে এই বটের। এখানে গিয়ে যে কেউ কোনও মেসেজ পাঠাতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ‘পুলিশ বট’ তার সঙ্গে কথপোকথন চালিয়ে যাবে। এছাড়া, এই বটে যুক্ত করা হয়েছে জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর এবং প্রতিটি থানার ঠিকানা ও ম্যাপ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম