শিক্ষক পেটানোর ঘটনায় জেএসসি পরীক্ষার্থীকে পুলিশে দিলেন বাবা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ০১:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০১:২৩

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে শিক্ষক পেটানোর ঘটনায় জড়িত এক জেএসসি পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে দশটায় অভিযুক্ত পরীক্ষার্থী রিয়াজ মাহমুদ শাহকে জামালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন তার বাবা শাহজাহান শাহ। 
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত ছাত্রের বাবা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের ছেলেকে পুলিশে সোপর্দ করেন। এর আগে মারধরের শিকার আহত শিক্ষক সীতেশ চন্দ্র সরকার বাদী হয়ে রিয়াজ মাহমুদ শাহকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক সীতেশ চন্দ্র সরকারকে পেটানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ দিয়ে বাসায় ফেরার পথে রিয়াজসহ আরও কয়েকজন পরীক্ষার্থী মিলে তাকে পিটিয়েছে বলে জানা যায়। বুধবার উন্নত চিকিৎসার জন্য আহত শিক্ষক সীতেশ চন্দ্র সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তার সহকর্মীরা।

উল্লেখ্য, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক সীতেশ চন্দ্র সরকারকে জেএসসি পরীক্ষার্থী রিয়াজ মাহমুদ শাহ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনার  প্রতিবাদে এবং ওই শিক্ষার্থীকে দ্রুত গ্রেফতারের দাবিতে ক্লাস বর্জন করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

এ সংক্রান্ত সংবাদ:
নকলে বাধা দেওয়ায় শিক্ষককে রাস্তায় মারধর

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের