শিবগঞ্জের গুজিয়া বাজারে আগুন, পুড়েছে ৯ দোকান

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ১৭:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৭:১৪

আগুন

বগুড়ার শিবগঞ্জের গুজিয়া বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

মালিকদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বজলুর রশিদ জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে গুজিয়া বাজারে মোটর মেকানিক ধলুর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৯টি দোকান পুড়ে যায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম