আসামি প্রকাশ্যে ঘুরলেও খুঁজে পাচ্ছে না পুলিশ!

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ২০:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২০:৫৫

ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ ওরফে রিয়াদ হোসেন

সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেনসহ পাঁচ জনকে এক মাসেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না। কিন্তু বাদীপক্ষের অভিযোগ, প্রধান আসামিসহ অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের খুঁজে পাচ্ছে না।



গত ২৪ অক্টোবর ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে আসামি করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন ভিকটিমের বাবা। আদালত মামলা তদন্ত করে দেখার দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
মামলার আসামিরা হলো, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেলকুচির চরখাষিয়া গ্রামের রকিব উদ্দিন মাস্টারের ছেলে রিয়াদ হোসেন (২৫) এবং তার সহযোগী বেলকুচির চরচালা গ্রামের মিন্টু কসাইয়ের ছেলে আরমান হোসেন (২৬), ফজলুল হকের ছেলে আল-আমিন হোসেন ও মৃত সোনা উল্লাহ’র ছেলে রুবেল শেখ, কলাগাছি গ্রামের মমিন সেখের ছেলে রতন শেখ ওরফে পিচ্চি রতন (২৪) এবং গাড়িমাসি গ্রামের নিমাই ডাক্তারের ছেলে পাপ্পু। এরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রভাবশালী।

সিএনজি অটোরিকশার শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে রিয়াদ হোসেন (ডানদিকে খয়েরি টি-শার্ট পরিহিত)
বাদীর অভিযোগ, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের ধরছে না। এই সুযোগে তারা (আসামিরা) আমাকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। দিন কাটছে চরম নিরাপত্তাহীনতায়।’
এ ব্যাপারে পিবিআই’র সিরাজগঞ্জ জেলার প্রধান কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এস.এম তারেক রহমান বলেন, ‘আসামিদের ধরতে আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু কাউকে খুঁজে পাইনি।’ তিনি আরও বলেন, ‘এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে আসেনি। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রিয়াদ হোসেন
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৭/৮ মাস আগে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন স্কুল কমিটি গঠনের জন্য আসলে ওই স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয়। স্কুল কমিটিতে ওই ছাত্রীকে সিনিয়র সহ-সভাপতির পদও দেওয়া হয়। এ সূত্র ধরেই প্রেমের ফাঁদে ফেলে রিয়াদ হোসেন মেয়েটিকে ধর্ষণ করে। বিয়ের জন্য চাপ দিলে রিয়াদ মেয়েটিকে মারধর করে। পরে ২৪ অক্টোবর ধর্ষণের অভিযোগে মামলা করেন মেয়েটির বাবা।

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের