কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৭ নভেম্বর) ভোররাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানির বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব গাঁজা উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কমান্ডার সুবেদার ফজলুল হক জানান, ফুলবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-৯৩৫ এর সাব পিলার-৫ এর পাশে একদল মাদক চোরাকারবারি গাঁজা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।








