কমেছে সবজি-মাছের দাম, বাড়তি পেঁয়াজ-মরিচের

নীলফামারী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৩:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:২৬

কমেছে সবজি-মাছের দাম, বাড়তি পেঁয়াজ-মরিচের নীলফামারীর খুচরা ও পাইকারি বাজারে সবজি ও মাছের দাম কমেছে। তবে দাম বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ  ও কাঁচা মরিচ দুটোই ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা শহরের কিচেন মার্কেট, বড় বাজার, সাহেব বাজার, মাধার মোড়সহ বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ,মরিচ ও পেঁয়াজের চড়া দাম বাজারগুলোকে অস্থির করে তুলেছে।

কিচেন মার্কেটে প্রতি কেজি শসা ৩৪, লম্বা বেগুন ৩০, গোল বেগুন ৪০, সিম ৪০, ঝিঙ্গা ৬০, মুলা ১০, চিচিঙ্গা ৫০, দেশি আলু  ৬০, গাজর ১২০, করল্লা  ২০,পটল ৩০, পেঁপে ১৫, কচুর লতি ২০, বরবটি ৩৫ ও মটরশুটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকৃতির ফুলকপি প্রতি কেজি ২০, বাধাকপি প্রতি কেজি ১৫ এবং প্রতি পিস লাউ ৩০ এবং এক হালি লেবু ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর লালশাক, লাউশাক, পালংশাক, মুলা শাক, কুমড়া শাক, ডাটা শাকসহ নানা ধরনের শাকের আঁটি ১৫-২০ টাকা বিক্রি হচ্ছে।

কমেছে সবজি-মাছের দাম, বাড়তি পেঁয়াজ-মরিচের কিচেন মার্কেটের সবজি বিক্রেতা নুর মোস্তফা মেজ বলেন, ‘বাজারের আগাম সবজি আসতে শুরু করায় দাম অনেকটাই কম। বন্যায়  সংরক্ষণ করা পেঁয়াজ পচে যাওয়ায় দাম বেড়েছে। আর ভারত থেকে যা আসছে তাও পর্যাপ্ত নয়। তাই দাম বেড়েছে। আবার কাঁচা মরিচের দামও কমছে না।’  

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক  কেরামত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারে সবজি চাষে জেলায় লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৬০ হেক্টর জমি। তবে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার চার হাজার ৬৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে।’

তিনি বলেন,অতি বৃষ্টি আর বন্যায় কৃষি জমি, ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম তলিয়ে যাওয়ায় পেঁয়াজ ও মরিচের বাজারের ঝাঁঝ যেন কমছেই না। তবে নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। আশা করি দাম কমে আসবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের