ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ, পাঁচ পুলিশ আহত

ফেনী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ০৮:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১১:১০

বন্দুকযুদ্ধ ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এতে এক উপ-পরিদর্শকসহ (এসাআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার সফরপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্য নুরুল হুদা ও মুন্না ওরফে স্বপনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত নূরুল হুদা দাগনভূঞার নূরুল আমিনের ছেলে এবং মুন্না ফেনী সদরের দৌলতপুর গ্রামের মো. ইলিয়াসের ছেলে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি কাতুর্জ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহত এসআই সেলিম ও এএসআই জাহঙ্গীরসহ পাঁচ পুলিশ সদস্যকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন:
সেতুর জন্য বছরের পর বছর অপেক্ষা

/এমও/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম