রসিক নির্বাচনে প্রার্থীতায় বাধা নেই বিএনপির বাবলার

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ২১:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২২:২৪

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঋণখেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলার মনোনয়নপত্র বাতিলের জন্য সোনালী ব্যাংকের করা আবেদন খারিজ করা হয়েছে। রংপুরে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ আবেদনটি খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় তিনি এ আবেদনটি খারিজ করে দেন।

বাবলার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেওয়ায় রসিক নির্বাচনে অংশ নিতে মেয়র পদে কাওছার জামান বাবলার আইনগত আর কোনও বাধা নেই।

এছাড়াও ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনও খারিজ করে দিয়েছেন বিভাগীয় কমিশনার।  ফলে ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থী আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।  তারা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সুইটি আঞ্জুম, শাকিল রায়হান , মেহেদেী হাসান বনি, আব্দুল মজিদ বীর প্রতীক ও আব্দুর রউফ মানিক।

বাবলার আইনজীবী বদরুদ্দোজা বাদল জানান, গত ২২ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বাবলা মনোনয়নপত্র দাখিল করেন।  প্রার্থীতা যাচাই-বাছাইয়ের সময় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋনখেলাপি দাবি করে মনোনয়নপত্র বাতিলের দাবি জানায়।  কিন্তু কোনও কাগজপত্র উপস্থাপন করতে না পারায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার ব্যাংকের আবেদন খারিজ করে দেন।  পরে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে। 

/এমএ/এনআই/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক