সীমান্তে ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৫

বেনাপোলে জব্দ করা মাদকদ্রব্য বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৪ ডিসেম্বর ) ভোরে রঘুনাথপুর সীমান্তের সাদীপুর মাঠে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদীপুর মাঠ দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মামুন ফোর্স নিয়ে সাদিপুর মাঠে অভিযান চালান। এ সময় মাদক চোরাচালানকারীরা তাদের কাছে থাকা গাঁজা ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। 

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মামুন ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী