হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

হিলি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। সম্প্রতি  ভারতের বাজারে আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সে কারণে দেশের বাজারে গত চারদিনের ব্যবধানে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ৫৫ টাকা থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ চার দিন আগে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাংলা হিলি বাজারে পেঁয়াজ প্রকারভেদে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চারদিন আগে এসব পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, ‘চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা করে বেড়ে গেছে। এতে যে সকল ব্যবসায়ী পেঁয়াজ কিনে অন্যত্র বিক্রি করে তারা ক্ষতির শিকার হচ্ছে। তারা কি দামে পেঁয়াজ কিনবে আর কি দামে বিক্রি করবে তার কোনও কুল কিনারা পাওয়া যাচ্ছেনা।

তবে কেউ কেউ অভিযোগ করে জানান, ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে কিন্তু তারা কম করে সাপ্লাই দিচ্ছে, এতে করে বাজারে পেঁয়াজের সংকট তৈরি হচ্ছে। এর ফলে পেঁয়াজের বাজারে দাম দিন দিন বাড়ছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ভারতের তিনটি প্রদেশ থেকে পেঁয়াজ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ইন্দোর ও গুজরাটের পেঁয়াজ শেষের দিকে রয়েছে। তবে নতুন করে নাসিক অঞ্চলে পেঁয়াজের উৎপাদন শুরু হয়েছে। কিন্তু সম্প্রতি সেখানে বৃষ্টিপাত হওয়ার কারণে সেখান থেকে পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে। এর ফলে ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে। এর ফলে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়তির দিকে রয়েছে।

তিনি আরও জানান, বাজারে দেশীয় পেঁয়াজের তেমন সরবরাহ না থাকার কারণে পেঁয়াজের দাম আরও বাড়ছে। তবে বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম