করতোয়া থেকে অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে সেতু ও কৃষিজমি

বগুড়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৪

ড্রেজার মেশিন লাগিয়ে তোলা হচ্ছে বালু (ছবি- প্রতিনিধি)

বগুড়ার শাজাহানপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর নির্দেশে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয়রা জানান, এতে নদীর ওপরের সেতু ও নদী তীরবর্তী কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ডেমাজানি এলাকায় করতোয়া নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর নির্দেশে কমর উদ্দিন ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ এভাবে বালু তুলছে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক জানান, কলেজ মাঠের সীমানা বড় করতে জমি কেনা হয়েছে। জমিগুলো নিচু হওয়ায় ভরাট করার জন্য নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। মাটির দাম বেশি হওয়ায় সভাপতির (আসাদুর রহমান দুলু) নির্দেশে নদী থেকে বালু তুলে ওই জমিগুলোতে ফেলা হচ্ছে।

সরেজমিনে আরও দেখা যায়, আড়িয়া ইউনিয়নের সি-ব্লক এলাকায় করোতোয়া নদী থেকে বালু তুলে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রোগ্রামের (এলজিএসপি) রাস্তা পাকা করার কাজে লাগানো হচ্ছে। বালু উত্তোলন কাজের তদারকিতে থাকা মোত্তালিব হোসেন নামের একজন জানান, স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে বালু তোলা হচ্ছে। এখানে তার কিছু করার নেই। খোঁজ নিয়ে দেখা যায়, এখানেও বালু তোলার নির্দেশ দিয়েছেন আসাদুর রহমান দুলু।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য আসাদুর রহমান দুলুর মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। ক্ষতিগ্রস্তদের কেউ লিখিত অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের