জামালপুর মুক্ত দিবস আজ

জামালপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ০১:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০১:১৭

স্মৃতিফলক (ছবি- প্রতিনিধি)

আজ সোমবার (১১ ডিসেম্বর) জামালপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিসেনারা জামালপুরকে শত্রুমুক্ত করে।

জেলা মুক্তিযোদ্ধারা জানান, জামালপুরে ছিল পাকিস্তানি বাহিনীর ৩১ বালুচ রেজিমেন্টের হেড-কোয়ার্টার। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জামালপুরকে মুক্ত করার লক্ষ্যে মুক্তিবাহিনী চর্তুদিক থেকে এ জেলাকে ঘিরে ফেললে হানাদার বাহিনীও আত্মরক্ষায় সর্বশক্তি প্রয়োগ করে। ১০ ডিসেম্বর দিন ও রাতে মুক্তি ও মিত্রবাহিনীর চতুর্মুখী আক্রমণে পাকিস্তানি সেনারা পরাস্ত হয়। পরে ১১ ডিসেম্বর সকালে কোম্পানি কমান্ডার ফয়েজুর রহমানের নেতৃত্বে মুক্তিসেনারা পাকিস্তানি বাহিনীর হেড-কোয়ার্টার পুরানা ওয়াপদা ভবনে স্বাধীন বাংলার বিজয় পতাকা উত্তোলন করেন।

মুক্তিযোদ্ধারা আরও জানান, জামালপুরকে মুক্ত করার যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ২৩৫ জন সৈন্য নিহত হয় এবং ৩৭৬ জন সৈন্য আত্মসমর্পণ করে। আর এ যুদ্ধে মিত্র বাহিনীর ১১ জন যোদ্ধা শহীদ হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম