মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার জয়পুরহাটে মানহানির মামলা

জয়পুরহাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৩২

মাহমুদুর রহমান (ফাইল ছবি)

বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কটূক্তি করার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার জয়পুরহাটে মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী। বাদীপক্ষের আইনজীবী গোলাম মোকাররম হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম মোকাররম হোসেন চৌধুরী জানান, ৫শ’ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার মামলা গ্রহণ করে সদর থানার ওসিকে তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, দেশের স্বধীনতা, সার্বভৌমত্ব এবং বর্তমান সরকার নিয়ে কটূক্তি করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান