কুড়িগ্রামে শীত বাড়ছে, শৈত্যপ্রবাহ হতে পারে

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৭, ১২:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:১৪

কুয়াশার ধোঁয়ায় ধোঁয়াশা কুড়িগ্রাম

ব্রহ্মপুত্র-দুধকুমার আর ধরলাসহ ১৬টি নদ-নদী বিধৌত উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। পৌষের শুরুতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। পুরো অগ্রহায়ণজুড়েই একটু একটু করে কমেছে রাতের তাপমাত্রা, তবে গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে। এছাড়া রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় লেপ-কাঁথা কিংবা কম্বল জড়িয়েও সহজে শীত কাটানো যাচ্ছে না।

গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় অনেকটা বিলম্বে দেখা মিলছে সূর্যের। এদিকে চলতি মাসের শেষে একটি শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে জেলার রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

কুয়াশার ধোঁয়ায় ধোঁয়াশা কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চমান পর্যবেক্ষক মো. জাকির হোসেন জানান, বর্তমানে রাতের তাপমাত্রা অনেকটা হ্রাস পেলেও দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকছে। তবে এ মাসের (ডিসেম্বর) শেষে একটি মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের