নওগাঁয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৪১

মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করছেন ড. মো. আমিনুর রহমান

নওগাঁ শহরের বরুনকান্দি মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান এ মেলার উদ্বোধন করেন।

ঢাকার ‘বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেড’-এর সহযোগিতায় নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দুই শতাধিক স্টল রয়েছে।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, এফবিসিসিআই-এর পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুল ইসলাম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদিন, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম