পরীক্ষা শুরুর আগেই মিললো প্রশ্ন, ১০২টি স্কুলের পরীক্ষা বাতিল

নাটোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৫

পরীক্ষা শুরুর আগেই মিললো প্রশ্ন, ১০২টি স্কুলের পরীক্ষা বাতিল নাটোরে পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাওয়া গেলো প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার হাতে লেখা প্রশ্নপত্র। আর এ ঘটনায় ১০২টি বিদ্যালয়ের পরীক্ষা বাতিল করেছে উপজেলা শিক্ষা কমিটি। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সদর উপজেলার আগদিঘা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপ্রা রাণী দত্ত বলেন, ‘সোমবার সকাল থেকে সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রথম এবং চতুর্থ শ্রেণির গণিত বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর কিছু আগেই বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীদের কাছে হাতে লেখা প্রশ্ন পাওয়া যায়। যা মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। পরে আমি বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য সচিব আলী আশরাফকে জানাই। তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে ঘটনার সত্যতা পান। পরে সদর উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা বাতিল ঘোষণা করেন।’

বিষয়টি সম্পর্কে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ দাবি করেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় দ্রুত এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বাতিল করা পরীক্ষা আগামী ২১ তারিখের মধ্যেই নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:
প্রাথমিকের প্রশ্ন ফাঁস: উদ্বিগ্ন অভিভাবকরা

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের