বর্তমান সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব: মেনন

দিনাজপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামী লীগ সরকারকে আবারও নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। বিএনপি বলছিল, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। কিন্তু তা সম্ভব করে দেখিয়েছে সরকার। এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘সব ক্ষেত্রেই দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু এই অগ্রগতি ও শান্তি নষ্ট করতে এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই ১৪ দলের সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।’

শিক্ষার উন্নয়ন প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘পরীক্ষায় নকল বন্ধ হয়েছে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস চলছে। শিক্ষা এখন ব্যবসায় পরিণত হয়েছে। স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য বিশেষ ছাড়ের কথা মাইকিং করা হচ্ছে।’

কৃষকনেতা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন– পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ ও সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।

এর আগে সকালে মন্ত্রী দিনাজপুর নাগরিক উদ্যোগের আয়োজন ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ১৮৮ জন প্রতিযোগীর অংশগ্রহণে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান থেকে সকাল ৮টা ৫০ মিনিটে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সকাল ১০টা ৮ মিনিটে কান্তজিউ মন্দিরে এসে শেষ হয়। এসময় দীর্ঘ ২১ কিলোমিটার পথ অতিক্রম করে ইমন হোসেন নামের এক প্রতিযোগী ২ ঘণ্টা ১৮ মিনিট দৌড়ের পর প্রথম স্থান অধিকার করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের