নেত্রকোনায় প্রাথমিক সমাপনীতে এগিয়ে মেয়েরা

নেত্রকোনা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ০৩:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৫:৪৭

নেত্রকোনা নেত্রকোনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। শনিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ বছর জেলায়  মোট এক হাজার ৭৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৮৭৯ জন ছেলে এবং ৮৯৮ জন মেয়ে।

ছেলেদের চেয়ে ১৯ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।

এ বছর নেত্রকোনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৯০৮ জন। তাদের মধ্যে মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ২৮ শতাংশ। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৭৭ শতাংশ।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীতেও মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। এই পরীক্ষায় দুই হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এরমধ্যে বালিকা ৬ জন ও বালক ৪ জন।

শনিবার বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজ উদ্দিন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের নিকট প্রাথমিক সমাপনীর ফল হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি