বিএনপি ও জিয়া পরিবারকে সারাদেশের মানুষ ভয় পায়: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ না, বিএনপি ও জিয়া পরিবারকে সারাদেশের মানুষ ভয় পায়। রবিবার (৩১ ডিসেম্বর) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন,‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ক্ষমতায় এসে নির্মমভাবে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে। সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের হত্যা করেছে। হরতালের নামে ৯৩ দিন পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছে। এরপর সাধারণ মানুষ হত্যাকারীকে ভয় পাবে এটাই স্বাভাবিক।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি খুনির দল,খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। বিএনপির আরও যে সব অপকর্মের খতিয়ান আছে আগামীতে দেশবাসীর সামনে তা তুলে ধরা হবে। দেশবাসী দেখবে, বিএনপি নামে দলটির শীর্ষ নেতাদের কত কুকৃত্তি আছে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব-উন নিসা, সাধারণ সম্পাদক সামস তানিম মুক্তি প্রমুখ।

আরও পড়ুন: নির্মাণাধীন ফিলিং স্টেশনের ভবন ধসে শ্রমিক নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম