নির্মাণাধীন ফিলিং স্টেশনের ভবন ধসে শ্রমিক নিহত

নোয়াখালী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৬

  নির্মাণাধীন ফিলিং স্টেশনের ভবন ধসে শ্রমিক নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়নে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ভবন ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের উত্তর আল-আমিন বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. কামাল হোসেন (৫০)। তিনি সুবর্ণচর উপজেলার চরওয়াপদা গ্রামের আনার আলীর ছেলে। এসময় মো.মাসুদ (৩২) নামে এক শ্রমিক আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে ঠিকাদার আল আমিন হোসেন ‘ওমরা ফিলিং স্টেশনে’র ভবন নির্মাণ শুরু করে। প্রতিদিনের মতো রবিবার সকালেও শ্রমিকরা কাজ শুরু করে। দুপুরে নতুন ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় ছাদের নিচে বাঁশগুলো ঠিক করছিল কামাল ও মাসুদ’সহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করে ছাদটি ধসে পড়ে। এসময় ছাদের নিচে থাকা শ্রমিক কামাল হোসেন ও মাসুদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামাল হোসেনের মৃত্যু হয়। মাসুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় লোকজন ঠিকাদার আল-আমিনকে গণপিটুনি দিলে তিনি আহত হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফিডাপ নামে একটি প্রভাবশালী গ্রুপ কোনও প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই এই ভবন নির্মাণ করে আসছিল।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়ুন: পাহাড় ধসে তিনজন নিহতের ঘটনায় থানায় মামলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী