লাউয়াছড়া উদ্যানে ছাড়া হবে দুধরাজের জাতভাই ‘বেম্বো ট্রিংকিট’কে

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ০৫:০৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০৫:১৫

এই সেই বেম্বো ট্রিংকিট শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির সোনাছড়া চা বাগান থেকে উদ্ধার হওয়া ‘বেম্বো ট্রিংকিট’ নামের একটি বিরল প্রজাতির লালচে রঙের সাপকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। তবে শিগগিরই সাপটি লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর উপজেলায় ফিনলে টি কোম্পানির জাগছড়া বাগানের ফাঁড়ি বাগান সোনাছড়া চা বাগানের শ্রমিকরা এই সাপটি দেখতে পায়। ওই দিন বাগানের চা শ্রমিক নারায়ণের বাড়ির লাকড়ি রাখার ঘরে সাপটি ঢুকে পড়ে। চা  শ্রমিকরা সাপটি চিনতে না পেরে আমাদের জানায়। পরে চা বাগান থেকে সাপটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে এনে রাখা হয়েছে। সাপটি আমাদের হেফাজতে সুস্থ আছে। শিগগিরই সাপটি লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

এ ব্যাপারে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ও সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান বলেন, ‘বেম্বো ট্রিংকিট সাপটি দুধরাজ সাপেরই একটি জাত ভাই। তবে দুধরাজ পাওয়া গেলেও এ সাপ খুব কম পাওয়া যায়। বাংলাদেশে প্রথমবারের মতো ২০১১ সালে লাউয়াছড়া বনে এ সাপ দেখা গিয়েছিল। বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতেও এ সাপটি দেখা যায়।

তিনি আরও বলেন, ‘এ সাপটি দেখতে খুব সুন্দর। মাথা ছোট ও চকচকে। গায়ের রঙ লাল। গায়ে কালো ডোরা। এদের কোনও বিষ নেই। এ সাপটি প্রধানত চির সবুজ বনে বাস করতে খুব বেশি পছন্দ করে। এরা ইঁদুর ও অন্যান্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে।  এ সাপটি সারা বিশ্বেই দুর্লভ।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক