সাতক্ষীরার গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান হেলিকপ্টারে ঢাকায়

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ০৬:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০৭:০৮

এই হেলিকপ্টারেই ঢাকায় পাঠানো হয়েছে ফারুক হোসেন রতনকে

সাতক্ষীরার দেবহাটায় গুলিবিদ্ধ সখিপুরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশে যাত্রা করে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ বলেন, ‘রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা প্রায় চার ঘণ্টা অস্ত্রপচারের পর তার বুক থেকে গুলি অপসারণ করতে সক্ষম হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এদিকে, ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় আজ  মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় প্রতিবাদ সমাবেশের আহ্বান করেছে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ।

 প্রসঙ্গত, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ