বেরোবিতে ভর্তিতে জালিয়াতির ঘটনায় শিক্ষকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ০৭:৪৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০৭:৪৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পরীক্ষায় অংশ না নিয়েও ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকার করা এক শিক্ষার্থীর ঘটনা স্বীকার করা বক্তব্যের অডিও ক্লিপে একজন শিক্ষকের নাম বলার সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে এ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়।

প্রথমে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে জানান, চলতি বছর ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় তিনি ‘বি’ ইউনিটের সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

১৭ ডিসেম্বর উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী শামস বিন শাহারিয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির মাধ্যমে প্রথম স্থান অধিকার করার কথা স্বীকার করে ঘটনার সঙ্গে এক শিক্ষক জড়িত বলে জানায়। ড. নজরুল ইসলাম বলেন, ‘এ সময় কয়েকজন শিক্ষক আমার নাম জড়িয়ে ওই ছাত্রের স্বীকারোক্তি তাদের মোবাইল ফোনে রেকর্ড করেন।’ পরে সেই অডিও ক্লিপটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ড. নজরুল দাবি করেন, জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একটি মামলা করেছেন এবং অনুসন্ধান কমিটিও হয়েছে। এ কারণে তার নামে সেই অডিও ক্লিপ যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ওই বিভাগের শিক্ষক তাবিউর রহমানসহ মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ২টায় বাংলা বিভাগে পাল্টা সংবাদ সম্মেলন করেন আরেক সংগঠন নীল দলের শিক্ষকরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন নীল দলের সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ। লিখিত বক্তব্যে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিও উত্থাপন করা হয়। এগুলো হচ্ছে– নিয়োগের শর্ত অনুযায়ী উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে হবে; প্রয়োজনে ক্যাম্পাসের বাইরে অবস্থান করলে রীতি অনুযায়ী রুটিন কার্যাবলী সম্পাদনের জন্য ডিনকে দায়িত্ব দিতে হবে; ভর্তি জালিয়াতির ঘটনায় দায়ের মামলার বাদী প্রক্টর অভিযুক্তের পক্ষে মানববন্ধন করায় তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, ভর্তি পরীক্ষা চলাকালীন দু’জন ভুয়া পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়ার অভিযোগ থাকা সহকারী প্রক্টর শামসুজ্জামানকে ভর্তি জালিয়াতির বিষয়ে তথ্য অনুসন্ধান কমিটির সদস্য সচিব করায় ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন; ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিতকরণে অগ্রণী ভূমিকা পালনকারী দুই শিক্ষককে ভর্তি কার্যক্রম থেকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখা প্রদান এবং সামাজিক অনুষদে অধ্যাপক পদমর্যাদার শিক্ষক থাকায় তাকে ডিনের দায়িত্ব দেওয়া।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ অন্যান্য শিক্ষকরা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী