ছিনতাই করতে গিয়ে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:২৬

গ্রেফতার পাঁচ ছিনতাইকারী গোপালগঞ্জের কোটালীপাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক সেট হাতকড়া, পুলিশের ব্যবহার করা দুইটি পোশাক ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। বৃহম্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাদের। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক।
আটক পাঁচ ব্যক্তি হলো— মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৮), মাদারীপুর জেলার শিবচরের জাহাঙ্গীর ফরাজীর ছেলে নাসের ফরাজি (৩২), শরিয়াতপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের মজিদ হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৩৯) ও নীলফামারী জেলার ডুমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর ছেলে মো. রানা (২৭)।
এই ছিনতাইকারী চক্রের শিকার হয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের গৃহবধূ খাদিজা বেগম (৫২)। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাড়ি তৈরির কাজ চলছে। বাড়ির জন্য সিমেন্ট ও রড কেনার কথা ছিল। সেজন্যই ছেলে কায়েছ হাওলাদারকে (৩০) নিয়ে বের হয়েছিলাম। সঙ্গে ছিল নগদ ৮০ হাজার টাকা। দুপুর ১টার দিকে সোনালী ব্যাংক টরকি বন্দর শাখা থেকে আরও ২ লাখ টাকা তুলি। সব টাকা নিয়ে রওনা হই ভুরঘাটার পথে।’
খাদিজা বেগম বলেন, ‘পথে একটি মাইক্রোবাস সামনে এসে আমাদের গতিরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে টেনে-হিঁচড়ে জোর করে আমাদের মাইক্রোবাসে তুলে নেয়, চোখ বেঁধে সব টাকা ছিনিয়ে নেয়। পরে কোটালীপাড়ার পীড়ারবাড়ী এলাকায় মাইক্রোবাস থেকে আমাদের ফেলে দিয়ে পালিয়ে যায়। আমরা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেয়।’
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওই রাস্তা দিয়ে বের হওয়ার সম্ভাব্য সব মোড়ে ব্যারিকেড বসাই। ছিনতাইকারীরা বহড়াবাড়ি এলাকায় গিয়ে পুলিশের ব্যারিকেড দেখে মাইক্রোবাস থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আটক করে।’
ওসি বলেন, ‘ছিনতাইকারীদের কাছ থেকে হাতকড়া, ডিবির পুলিশের ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি ও ছিনতাই করা ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে কোটালীপাড়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’ পাঁচ ছিনতাইকারীর রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
কমছে তাপমাত্রা বাড়ছে শীত
ভাইয়ের সামনেই হত্যা করা হয় মিঠুন চাকমাকে, মামলা হয়নি তিন দিনেও

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম