যাত্রীর ফেলে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিলেন রিকশাচালক

হিলি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ১৯:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯

রিকশাচালক ছবির উদ্দিন (ছবি- প্রতিনিধি)

দিনাজপুরের হিলিতে রিকশাচালক ছবির উদ্দিনের (৪৫) সততায় অভিভূত হলেন কম্পিউটার ব্যবসায়ী জামান উদ্দিন। রিকশায় ফেলে যাওয়া টাকাভর্তি মানিব্যাগ চালকের কাছ থেকে ফেরত পেয়ে যারপরনাই খুশি তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ২টার দিকে ছবির উদ্দিনের রিকশায় ভুলে মানিব্যাগ ফেলে যান হিলির জুয়েলার্স পট্টির কম্পিউটার ব্যবসায়ী জামান উদ্দিন। বিকাল সাড়ে ৪টার দিকে ছবির উদ্দিন মানিব্যাগটি জামান উদ্দিনের কাছে ফেরত দেন। এসময় খুশি হয়ে ছবির উদ্দিনকে একহাজার টাকা বকশিস দেন জামান উদ্দিন।

জামান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ২টার দিকে দোকান থেকে হিলি বাজারে যাই। পরে কাজ শেষে রিকশায় করে আবার দোকানে ফিরে আসি। কিছুক্ষণ পর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি, মানিব্যাগ নেই।’

তিনি আরও বলেন, ‘মানিব্যাগে ১৩ হাজার টাকা, ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তাই নানা জায়গায় খোঁজাখুঁজি করি। বিকালে ছবির উদ্দিন আমাকে খুঁজে বের করে মানিব্যাগ ফেরত দেন।’

ব্যবসায়ী জামান উদ্দিনকে মানিব্যাগ ফিরিয়ে দিচ্ছেন ছবির উদ্দিন (ছবি- প্রতিনিধি)

রিকশাচালক ছবির উদ্দিন বলেন, ‘দুপুরে বাজার থেকে যাত্রী নিয়ে সোনার পট্টিতে আসি, সেখানে যাত্রী নামিয়ে দিয়ে টেম্পু-স্ট্যান্ড যাই। সেখানে রিকশা পরিষ্কার করতে গেলে সিটের নিচে মানিব্যাগ পড়ে থাকতে দেখি। পরে মানিব্যাগের মালিক জামান উদ্দিনকে খুঁজে বের করে তা ফেরত দিই। এসময় জামান উদ্দিন খুশি হয়ে আমাকে একহাজার টাকা দেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম